• লিড নিউজ
  • জাতীয়

‎শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তসহ আগুন লাগা প্রতিরোধে কোর কমিটি গঠন করেছে সরকার। ১২ সদস্যের এ কমিটির প্রধান হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

‎সচিবালয়ে মন্ত্রীপরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তঃমন্ত্রনালয় জরুরি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগুন লাগার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে আমরা সভায় সেটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে আজ এই সভা হয়েছে।

‎তিনি বলেন, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এটি ১২ সদস্য বিশিষ্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কমিটির নেতৃত্বে থাকবেন। এ কমিটির সভা আবার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। তাই আগামী ৫ নভেম্বরের মধ্যে এ কমিটি রিপোর্ট দাখিল করবে। এই কমিটির সুপারিশ অনুসারে পরবর্তী পরিকল্পনা নেয়া হবে।

‎তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কমিটির রিপোর্ট পেলে সরকারের পক্ষ থেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

‎মন্ত্রীপরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ কমিটির সদস্যরা ও বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবরা উপস্থিত ছিলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে জরুরি এ সভার আহ্বান করা হয়।

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo