• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ডাকলক্ষ্মী পূজা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামীণ এলাকায় আজ অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ডাকলক্ষ্মী পূজা। শরৎকালের এই পূর্ণিমা তিথিতে কৃষক পরিবারগুলো ধানক্ষেতে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করেন, ফসলের প্রাচুর্য ও পরিবারের সমৃদ্ধি কামনা করে।

রবিবার সন্ধ্যা নামতেই জেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে দেখা যায় অনন্য এক দৃশ্য। নারীরা হাতে প্রদীপ ও ধূপ নিয়ে ধানক্ষেতের মধ্যে ছোট বেদি বানিয়ে পূজা দেন। তাঁদের বিশ্বাস, এই দিনে মা লক্ষ্মী ধানক্ষেতে অবতীর্ণ হন, তাই মাঠে প্রদীপ জ্বালিয়ে তাঁকে আহ্বান জানানো হয়।  সেই থেকেই পূজার নাম “ডাকলক্ষ্মী পূজা”।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন গ্রামবাসী জানান, “আমাদের পূর্বপুরুষের সময় থেকেই এই পূজা চলে আসছে। মাঠের ফসল ভালো রাখতে, ঘরে সুখ-সমৃদ্ধি আনতে আমরা প্রতি বছর এই পূজা করি।”

স্থানীয়দের মতে, ডাকলক্ষ্মী পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। পূজার মধ্য দিয়ে মানুষ প্রাকৃতিক শক্তির প্রতি কৃতজ্ঞতা জানায় এবং ফসল ফলানোর আশীর্বাদ কামনা করে।

পূজার শেষে নারীরা বাড়িতে ফিরে লক্ষ্মীর প্রসাদ ভাগ করে নেন পরিবারের সদস্যদের সঙ্গে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo