• সমগ্র বাংলা

কালীগঞ্জে সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা, এক নারী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদস্য পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রোববার (১৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার হওয়া নারী রাবেয়া বেগমকে (৪৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার রাবেয়া বেগম কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের ছাদেক ভূঁইয়ার স্ত্রী। পুলিশ জানিয়েছে, তিনি সরাসরি অপহরণচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

ভুক্তভোগী সুমাইয়া আক্তারের (১৯) পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে ছয়জন ব্যক্তি নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা সুমাইয়াকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করে।

রোববার সকালে সুমাইয়ার মা মাকসুদা আক্তার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং: ২৭) দায়ের করেন। মামলায় দুই নারীসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৭০/৩৬৫/৫০৬/৩৪ ধারায় দায়ের হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনার পরপরই আমরা দ্রুত অভিযান পরিচালনা করেছি। তরুণীকে উদ্ধার করা হয়েছে এবং একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo