• সমগ্র বাংলা

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দূর্ঘটনায় এস এস ইব্রাহিম (৪৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সালথার ফুকরা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। ইব্রাহিম সালথা উপজেলার সোনাপুরের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া বিষয়ের শিক্ষক ও উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদী গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে।

 

স্থানীয়  সূত্রে জানা গেছে, রোববার  যোগারদিয়া স্কুল থেকে মোটরসাইকেল চালিয়ে সালথা উপজেলা কমপ্লেক্স এর দিকে আসার পথে ফুকরা নামকস্থানে অপর দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষনা করেন।

এই ঘটনায় আহত ব্যক্তি বাশার খালাসী (৪০)। তিনি সালথার নটখোলা গ্রামের বাসিন্দা। তার অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে সালথা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ইব্রাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

নগদা শিমলায় দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : ট...

image

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে যশোরে এক কোটি ৪০ লাখ টাক...

image

জেলা শ্রমিকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ স...

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুর জেলা শ্...

image

বিভিন্ন কারণে সমালোচনার জেরে সোনারগাঁ থানার ওসি গোলাম সার...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত...

image

দিনাজপুরে ৪ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত র‌্যাবের ...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ...

  • company_logo