• সমগ্র বাংলা

ঋণ না পেয়ে মাইক ভাড়া করে যুবকের গালাগাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিদেশে যেতে একটি বেসরকারি সংস্থার কাছে ঋণ চেয়েছিলেন সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক। কিন্তু এলাকাবাসীর অসহযোগিতায় ঋণ পাচ্ছেন না। তাই ঋণ না পাওয়ার ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এ যুবক।
‎
‎শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মাইক ভাড়া করে বিভিন্ন অশালীন ভাষায় গালাগাল করেন। তা আবার ভিডিও করে নিজেই ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
‎
‎ভিডিওতে রাব্বি বলেন, ‘গত তিন–চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছি না। বিভিন্ন সমিতির কাছে ঋণের আবেদন করেও সহযোগিতা না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ি। এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে আমার সম্পর্কে নেতিবাচক কথা বলে লোন বন্ধ করে দেয়।’
‎
‎রাব্বির ভাষায়, ‘আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে।’
‎
‎তিনি জানান, এর আগেও এলাকার কিছু মানুষের কারণে দু’বার তার ভিসা নষ্ট হয়েছে। এবারও সৌদি আরবের ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়, যা দিতে অস্বীকৃতি জানান তিনি।
‎
‎রাব্বির দাবি, এসব অবিচারের কারণেই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে (৫০০ টাকায়) কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন। এ সময় তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।
‎
‎পরে নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি দুঃখ প্রকাশ করে লিখেন, ‘প্রথমেই ক্ষমা চাইছি— আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। কেন করেছি, সেই কষ্টটা একটু শুনুন।’
‎
‎তিনি জানান, তার এক ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি বিদেশে যেতে চান।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo