ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা মোটেই ভালো বলে আমি মনে করি না। চিন্তা হতে হবে, মৌলিক কাজ করতে হবে শ্রমিকের জন্য।’
তিনি বলেন, ‘জুলাই সনদ আমরা বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। এটা অবশ্যই রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরও স্বচ্ছ করতে কাজ করবে।’
পুলিশ ও ছাত্রদের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ এবং ছাত্রদের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই ভালো কোনো বার্তা দেয় না। আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল তৈরি করে গেছে সেটা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।’
গণতন্ত্রের স্বার্থে সব কাজ সংসদকে কেন্দ্র করে করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সবকিছু সংসদকে কেন্দ্র করে করতে হবে, নাহলে গণতন্ত্র কাজ করবে না।’
আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আগামী নির্বাচন নির্ধারণ করবে আমরা কি আসলেই উদারপন্থি গণতন্ত্র পাব কি না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা।’
তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই সনদ সইয়ের মতো আসুন আমরা সবাই মিলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই।’
তবে, ‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করার প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বলেই আমি মনে করি। আমার ধারণা তারা বুঝবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং স্বাক্ষর করবেন।’
নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...
নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...
পাবনা প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

মন্তব্য (০)