ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: অক্টোবরের আন্তর্জাতিক বিরতি শেষে ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। হামজা, সোমিতরা এখন ১৮৩ নম্বরে।
শুক্রবার (১৭ অক্টোবর) হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে আগের থেকে ৫.১৮ রেটিং হারিয়েছে বাংলাদেশ। এরপরও র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে তাদের।
হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম লেগে ঘরের মাঠে ৪-৩ গোলের হার; আর অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এদিকে ভেনেজুয়েলার আর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই জয়ে ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন দুই নম্বরে আর্জেন্টিনা। তবে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন আর দুই থেকে তিনে নেমে গেছে ফ্রান্স।
এদিকে জাপানের কাছে হারে এক ধাপ নিচে নেমেছে ব্রাজিল। ছয় থেকে নেমে এখন সাতে অ্যানচেলোত্তির দল। এছাড়াও র্যাঙ্কিংয়ের চার নম্বরে আছে ইংল্যান্ড। আর পর্তুগাল ধরে রেখেছে ৫ নম্বর স্থান।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)