ছবিঃ সংগৃহীত
জব ডেস্ক : ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) ফলাফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে। কোনো কারণে কাল ফল প্রকাশ করা সম্ভব না হলে আগামী রোববার প্রকাশ করা হবে।
বুধবার দুপুরে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফল প্রকাশের জন্য কাজ করছে পিএসসি।
কাজ শেষ হলে আগামীকাল বৃহস্পতিবার ফল প্রকাশ করা হতে পারে। যদি তা সম্ভব না হয়, তবে আগামী রোববার ফল প্রকাশ করা হবে।
গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। শুধু ঢাকা মহানগরে এ পরীক্ষার কেন্দ্র ছিল।
চাকরি ডেস্ক : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি...
চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেস...
চাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।...
চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট...
চাকরি ডেস্ক : নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট...

মন্তব্য (০)