• সমগ্র বাংলা

কালিগঞ্জে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নছরউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও বেসরকারি সংগঠন ফিডার যৌথ উদ্যোগে আয়োজিত সোমবার দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা,ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী ইমাম,সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, লালমনিরহাট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়লা আক্তার বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কালীগঞ্জ, লালমনিরহাট এবং হোসনে মাহবুবা বেগম, সভাপতি, পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা), কালীগঞ্জ, লালমনিরহাট। অনুষ্ঠান পরিচালনা করেন ফিরোজা বেগম, নির্বাহী পরিচালক, পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা), কালীগঞ্জ, লালমনিরহাট।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল ইসলাম, সিনিয়র শিক্ষক, তুষভান্ডার নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল লক্ষ্য স্থির ,আত্মরক্ষা খেলা ( একে অন্যের বেলুন ফাটানো) খেলা, ভারসাম্য দৌড় খেলা। দিনব্যাপী এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা পরিবেশন করে মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি। এর মধ্যে শিক্ষার্থী জয়ীতা রায় এর একক নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এ দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

নওগাঁয় ডিসির শিক্ষা সহায়তা পেলো দুইজন অসহায়-গরীব মেধাবী শ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর দুইজন অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থী...

image

চাটমোহর পৌরসভায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও উ...

image

মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগু...

image

রাণীনগরে গুজব প্রতিরোধে লিফলেট হাতে রাজপথে বিএনপি নেতা সা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্প...

  • company_logo