• সমগ্র বাংলা

মানিকগঞ্জে পৃথক স্থানে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পৃথক স্থানে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া মহল্লার পৌর ভূমি অফিসের পেছনের একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় আবু হানিফ (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল বসরের ছেলে।

নিহতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার জানায়, আবু হানিফ বর্তমান স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতো এবং তার স্ত্রী গর্ভবতী। বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতদের কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়ায় সে মানসিক চাপে ছিল। সম্প্রতি মানিকগঞ্জের এক ব্যক্তির মোটরসাইকেল বিক্রির টাকা আত্মসাৎ করে আত্মগোপনে ছিল সে। পাওনাদারদের সঙ্গে দেন দরবারের পর সোমবার বৃষ্টির বাসায় লেনদেনের কথা থাকলেও, পাওনাদাররা আসার খবর পেয়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় আবু হানিফ।

অন্যদিকে, সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, সে মানসিক ভারসাম্যহীন ছিল।

এছাড়া, সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রামে রোজিনা আক্তার (২৮) নামের এক নারী বিষপান করে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে সে এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

অপর দিকে, ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে ঝুলন্ত অবস্থায় সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। গত বছর তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই সে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। রবিবার রাতে বোন জাইয়ের বাড়িতে গিয়ে গলায় ফাঁস দেয় সে। সোমবার ভোরে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ দিকে, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানায় কাজ করার সময় ছাদ থেকে একটি ড্রাম পড়ে রাসেল মাহমুদ (৩০) নামে এক শ্রমিক নিহত হয়ে‌ছে। আহত অবস্থায় রাতেই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত রাসেল জামালপুর সদর উপজেলার রুহুল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এবং ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিটি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

নওগাঁয় ডিসির শিক্ষা সহায়তা পেলো দুইজন অসহায়-গরীব মেধাবী শ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর দুইজন অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থী...

image

চাটমোহর পৌরসভায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও উ...

image

মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগু...

image

রাণীনগরে গুজব প্রতিরোধে লিফলেট হাতে রাজপথে বিএনপি নেতা সা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্প...

  • company_logo