• সমগ্র বাংলা

গোপালপুরে টাইফয়েড জ্বরের টিকাদান কার্যক্রমের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। এই রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকার সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।

এরই অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে পৌর এলাকার পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য রোগ। মাত্র এক ডোজ টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ থেকে কার্যকরভাবে সুরক্ষা পাওয়া সম্ভব।

গোপালপুর উপজেলায় মোট ৫৩,৩৮০ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রথম পর্যায়ে নগদা শিমলা, হেমনগর, ঝাওয়াইল ও ধোপাকান্দি ইউনিয়নের প্রতিটি তিনটি করে ওয়ার্ডে এবং গোপালপুর পৌরসভার তিনটি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।

বক্তারা অভিভাবকদের সন্তানদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে আহ্বান জানান এবং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

 

মন্তব্য (০)





image

নওগাঁয় ডিসির শিক্ষা সহায়তা পেলো দুইজন অসহায়-গরীব মেধাবী শ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর দুইজন অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থী...

image

চাটমোহর পৌরসভায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও উ...

image

মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগু...

image

রাণীনগরে গুজব প্রতিরোধে লিফলেট হাতে রাজপথে বিএনপি নেতা সা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্প...

  • company_logo