• লিড নিউজ
  • জাতীয়

ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, একজন পলাতক: সেনাসদর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি হওয়া ওয়ারেন্টের ভিত্তিতে চাকরিতে থাকা ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। এরমধ্যে একজন এলপিআরে রয়েছেন। অভিযুক্ত আরেক সেনা কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনাসদর।

আজ শনিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।'

মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, 'গুমের মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাদের ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাসদর।'

তিনি জানান, অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরে গেছেন। ইতোমধ্যে এলপিআরে থাকা একজনসহ মোট ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। আর একজন পলাতক রয়েছেন। সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন তিনি।

 

মন্তব্য (০)





image

ঢাকার যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে ৫০ প...

নিউজ ডেস্কঃ যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে র...

image

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক বৈঠক

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিব...

image

‎ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা...

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যসহ অন্যান্য বৈশ্বিক সংকটের কারণে...

image

‎বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে পাশে রাখতে চায় চীন...

image

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংল...

  • company_logo