ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদকঃ অপু বিশ্বাস দীর্ঘদিন ঢাকার সিনেমায় রাজত্ব করেছেন। সাথে নাম্বার ওয়ান শাকিব খানের সাথে সংসার করেছেন। তাদের সন্তান জয়কে নিয়েও বারবার শিরোনাম হয়েছেন।
এবারের জন্মদিনে অপু তার ভক্তদের নতুন সংবাদ দিলেন।
আলোচিত ডিজিটাল প্লাটফরম 'আইজ অন স্টুডিও'তে অপু বিশ্বাস প্রথমবারের মতো পডকাস্টে নিজেই নিজের জীবনের কথা বলেছেন। বগুড়ার জীবন থেকে নায়িকা এবং শাকিব খান এবং সন্তান জয়কে নিয়ে নানা কথা বলেছেন এই পডকাস্টে।
আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে আজ উন্মুক্ত হয়েছে অপু বিশ্বাসের প্রথম সলো পডকাস্ট 'অপুর পাঁচালী'র টিজার। টিজারে অপু বলেছেন, 'আইজ অন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। অপুর পাঁচালী আপনাদের সাথে শেয়ার করতে।'
অপু'র ঘটনাবহুল জীবনের কী কী শেয়ার করবেন তা নিয়ে নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। আইজ অন সুত্রে জানা গেছে দ্রুত এই পডকাস্ট প্রচার শুরু হবে।
বিনোদন ডেস্ক : একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন সাদিয়া জাহ...
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় নন্দিত অভিনেত্রী জয়া আহসান...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন শুধু ভারত...

মন্তব্য (০)