• রাজনীতি

মান্না-সাকি-সাইফুল-তানিয়া-স্বপনরা যেসব আসনে ভোট করতে চান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আজ ১৩৮ জনের তালিকা প্রকাশ করেছে। এসময় জোটটি জানায়, এই ছয় সংগঠন একসঙ্গে নির্বাচন করবে। একই সঙ্গে মঞ্চের আকার বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করেন জোটের সমন্বয়ক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

১৩৮ আসনের তালিকার মধ্যে বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ঢাকা-৮ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লক্ষ্মীপুর-৪ জেএসডির সহসভাপতি তানিয়া রব, ফেনী-৩ আসনে সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কিশোরগঞ্জ-৫ আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, জামালপুর-৫ আসনে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় এই তালিকা প্রকাশ করে জোটটি। পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন এখানে...

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজপথের সঙ্গী যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর কাছে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা চায় বিএনপি। মিত্ররা তালিকা দেওয়ার পরে দলের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে তারা।

এর আলোকে গণতন্ত্র মঞ্চের শরিকরা কয়েক দফা বৈঠক শেষে তাদের প্রার্থী তালিকা তৈরি করে। আনুষ্ঠানিক ঘোষণার পর এই তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বিএনপিকে দিতে চায় ছয় দলীয় এই জোট।

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo