• রাজনীতি

গণভোট কবে হবে, সরকার জানিয়ে দিক: এবি পার্টি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের মানুষ এখন শান্তি ও ঐকমত্য চায়; কিন্তু সীমান্তের ওপারের চাওয়া হলো বিভেদ, সংঘাত ও বিভক্তি। তিনি বলেন, গণভোট আয়োজনের বিষয়ে জাতীয় ঐকমত্য দেখা গেলেও তা কবে হবে—জাতীয় নির্বাচনের আগে, নাকি একই দিনে—এ নিয়ে স্পষ্ট দ্বিধা-বিভক্তি রয়েছে। এ অবস্থায় সরকারের উচিত হবে সব পক্ষের মতামত শুনে গণভোটের সময়সূচি ঘোষণা করা।

বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি-জামায়াত ও এনসিপি—এই তিন দলের ইগো সমস্যা এখন জাতীয় ঐক্যের প্রধান অন্তরায়। সরকার এ তিন দলকে নিজেদের অংশ মনে করে নিউইয়র্ক সফরে সঙ্গে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় এবং কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে—তা কি ‘সংবিধান আদেশ’, ‘অধ্যাদেশ’ নাকি ‘জুলাই সনদ আদেশ’ নামে জারি হবে—এ নিয়েও বিতর্ক চলছে। এসব বিতর্ক দেখে মনে হচ্ছে, কেউ কেউ পরোক্ষভাবে সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন। তিনি বলেন, চূড়ান্তভাবে ঐকমত্য না হলে সরকার বা ঐকমত্য কমিশনের উচিত হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করা।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, জুলাই সনদের প্রত্যেকটি বিষয়ে যেহেতু সব দলের মধ্যে ঐকমত্য হয়নি, তাই গণভোটের মাধ্যমে জনরায়ই হবে চূড়ান্ত। গণভোট পাশ হলে নোট অব ডিসেন্ট দেওয়া দলগুলোর অবস্থান জনগণের রায়ে প্রত্যাখ্যাত হবে। জনগণ জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই চায়—এই প্রত্যাশা থেকেই গণভোট সফল হবে।

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo