ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক মোঃ সরোয়ার হোসেনের উপর নৃশংস হামলা, অন্যান্য সাংবাদিকদের উপর নির্যাতনসহ বিচারের দাবীতে এক প্রতিবাদ সভা ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদ কর্মীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকরা দেশব্যাপী কলম সৈনিকের উপর হামলা ও নির্যাতন চিত্র তুলে ধরে ক্ষুব্ধতা প্রকাশ করার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক দিনকাল ও মাইটিভির প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির আশরাফ শেখ, সাংবাদিক রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, আখতারুজ্জামান, জাকারিয়া খান, সানোয়ার হোসেন, রিপন শেখ, আক্তারুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের শান্তিপূর্ণ সমাবেশ থেকে দুর্বৃত্ত চক্র ও তার দোসররা দৈনিক দিনকাল ও মাইটিভির প্রতিনিধি সরোয়ার হোসেনকে কুপিয়ে জখমসহ আরও তিনজন সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা চালায়। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

মন্তব্য (০)