• সমগ্র বাংলা

‎লালমনিহাটে বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার বিতরণ বিএনপির

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিবন্দি মানুষদের এই দুর্দিনে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে তিনি নৌকাযোগে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তিস্তা তীরবর্তী বন্যাকবলিত রাজপুর,জগৎবেড় মারাইরহাট সহ বিভিন্ন এলাকায় গিয়ে প্রায় ৫শত পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করেন।‎

ত্রাণ বিতরণ শেষে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, তিস্তার এই অসময়ের বন্যায় মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই সংকটময় মুহূর্তে তাদের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি জনগণের দল,দুর্যোগে,দুঃসময়ে সবসময়ই বিএনপি জনগণের পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে।


‎এ সময় তিনি আরো বলেন,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই এলাকার মানুষের আর দুর্ভোগ পোহাতে হবে না।বর্ষার সময় ত্রাণের জন্য চেয়ে থাকতে হবেনা কারো।তাই তিস্তা পাড়ের লোকজনকে নিয়ে আমরা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছি।
‎উল্লেখ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট সদর, হাতীবান্ধা,কালীগঞ্জ,আদিতমারী ,লালমনিরহাট সহ নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম পাটোয়ারী সাজু, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবার রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo