• সমগ্র বাংলা

আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: শাহজাহান চৌধুরী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিকে বিজয়ী করতে পুরুষদের পাশাপাশি নারীদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি বলেন, “বর্তমানে দেশে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। এই বিশাল নারী সমাজ যদি দাড়িপাল্লার পক্ষে অঙ্গীকারবদ্ধ হয়, তবে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত।”

শাহজাহান চৌধুরী আরও বলেন, “নারী সমাজ কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ নয়—তারা জাতি গঠনে, ইসলামী সমাজ বিনির্মাণে এবং ভোটের ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয় সুনিশ্চিত করতে নারীদের এগিয়ে আসতে হবে।”

সোমবার সকালে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে মহিলা দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস ফাতেমা ইয়াসমিন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম ও বাইতুলমাল সম্পাদক রফিক উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সাবেক পরিচালক মিসেস জোবাইদা মহসিন, দক্ষিণ জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস গুলশান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিসেস কামরুন নাহার, জেলা কর্মপরিষদ সদস্য মিসেস জুনাতুন নেছা, মিসেস ফেরদৌসুন নাহার ফারজু এবং পৌরসভা মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস সালেহা বেগম।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে নারী সমাজকে ঘরে ঘরে ইসলামী দাওয়াত পৌঁছে দিতে হবে এবং দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo