• সমগ্র বাংলা

হাসপাতালের টয়লেটের ঝুড়িতে নবজাতকের মরদেহ, গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার এন্ড ট্রমা জেনারেল হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ প্রথমে এক কিশোরীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় তার চাচাতো ভাইকে-যিনি কিশোরীকে একাধিকবার ধর্ষণের মাধ্যমে অন্তঃসত্ত্বা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

‎গত শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের এক আয়া টয়লেট পরিষ্কার করার সময় ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে ঢাকা একটি নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে নবজাতকটি জন্মের আগেই মৃত ছিল।

‎হাসপাতালের পরিচালক মো. শহীদ মুন্সি সেদিন রাতেই অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন সকালে ওই অভিযোগের ভিত্তিতে পেনাল কোডের ৩১৮ ধারায় নবজাতক মৃতদেহ গোপনভাবে জন্ম গোপন করার অপরাধে মামলা (নং-৫) রুজু হয়।

‎মামলার তদন্তে নেমে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। তাতে দেখা যায়, এক কিশোরী টয়লেটমুখী হচ্ছেন এবং কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে যাচ্ছেন। এরপরই পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদে নেয়।

‎জিজ্ঞাসাবাদে কিশোরী স্বীকার করে, গর্ভপাতের পর নবজাতকটি মৃত অবস্থায় টয়লেটে ফেলে আসে সে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আটক করে তার চাচাতো ভাইকে-যিনি ধর্ষণের মাধ্যমে তাকে অন্তঃসত্ত্বা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

‎ভুক্তভোগীর মা বলেন, “শুক্রবার সকালে মেয়ের পেটে ব্যথা হলে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে কিছু পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। পরে এক আত্মীয়ের সঙ্গে বিসমিল্লাহ ডায়াগনস্টিকে যায় মেয়ে। দুপুর ১২টার দিকে ওরা যায়, আর দুপুর ২টার পর জানতে পারি হাসপাতালের টয়লেটে নবজাতকের মরদেহ পাওয়া গেছে।”

‎কিশোরীর দেওয়া জবানবন্দিতে উঠে আসে, গত ৬ মার্চ বিকেলে তার চাচাতো ভাই তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার একই ঘটনা ঘটে। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিন্তু লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে।

‎ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার (৫ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে নতুন মামলা (নং-৭) দায়ের করেন।

‎এরপর রাতেই অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে। একইদিন দুপুরে পৃথক দুটি মামলায় কিশোর ও কিশোরীকে আদালতে পাঠানো হয়। কিশোরীকেও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতের নির্দেশে হাসপাতালে পাঠানো হয়েছে।

‎কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মামলা দায়েরর ২৪ ঘন্টার মধ্যে আমরা পুরো ঘটনা তদন্ত এবং অপরাধীদের সনাক্ত করি। পরে পৃথক দুটি মামলায় কিশোর ও কিশোরীকে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo