• রাজনীতি

‎নির্বাচন ও গণভোট একসঙ্গে চায় বিএনপি

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে গণভোট একইসঙ্গে হলে সময় সাশ্রয় ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না বলে মন্তব করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

‎সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়েজিত এক আলোচনায় তিনি এ কথা বলেন। 

‎এ সময় অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

‎তিনি বলেন, দুটি ব্যালট দিলে জাতি বিভ্রান্ত হবে এমন কথা বলা হচ্ছে। অথচ স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে নির্বাচন হয়। সুতরাং জনগণ দুটি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত। শুধু নির্বাচন কমিশনকে প্রচারণা চালাতে হবে।
‎ 
‎বিএনপির এই নেতা বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি মহা আয়োজন। আবার গণভোটের জন্য যেন একই আয়োজন করতে না হয়। এতে জাতীয় নির্বাচন বিলম্বিত করার যেকোনো প্রয়াস এড়ানো যাবে। বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের সুবুদ্ধি উদয় হোক।

‎সালাহউদ্দিন আহমেদ বলেন, সুবহে সাদিকে ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিলের ছবি অথবা দিল্লি বা ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ পাত্তা দেয় না। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না।

‎তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলে ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করার উদ্যোগ নিতে হবে।

‎বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করলে তা ভবিষ্যৎ জন্য হবে ভয়ঙ্কর চর্চা হবে।

মন্তব্য (০)





image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

  • company_logo