• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যমসহ অংশীজনদের সহযোগিতার আহ্বান ইসির

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যমসহ অংশীজনদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

‎সোমবার (৬ অক্টোবর) সকালে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিকস মিডিয়ায় প্রতিনিধিদের সঙ্গে সংলাপের উদ্বোধনীতে তিনি এ আহ্বান জানান।

‎একইসঙ্গে নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান লুকানোর কিছু নেই বলেও জানান তিনি।

‎সিইসি বলেন, ‘জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন।’ সংলাপে গণমাধ্যমের নীতিমালা সংশোধন, রিটার্নিং অফিসারের দায়িত্বে ইসির কর্মকর্তাদের দায়িত্ব এবং সব মিলিয়ে ইসির কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিচারিক ক্ষমতা দেয়ার কথা উঠে আসে।

‎একইসঙ্গে মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে দল থেকে একজনকে মনোনয়ন  এবং ভোটের আগে ও পরে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পায়।

‎ইসির দ্বিতীয় দিনের সংলাপে সকাল থেকে ইলেকট্রনিকস মিডিয়ার সঙ্গে সংলাপ করছে ইসি। এরপর দুপুর থেকে প্রিন্ট মিডিয়ার অন্তত অর্ধশত প্রতিনিধির সঙ্গেও সংলাপ করার কথা রয়েছে।

মন্তব্য (০)





image

‎৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার নির্...

image

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ...

image

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নিউজ ডেস্ক : দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টা মধ্যে ঘণ্টা...

image

চীনের সঙ্গে জিও পলিটিক্যাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হব...

নিউজ ডেস্ক : চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক...

image

ঢাকার যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে ৫০ প...

নিউজ ডেস্কঃ যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে র...

  • company_logo