• সমগ্র বাংলা

ঝিনাইদহে অতিরিক্ত মদ্যমানে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় অতিরিক্ত মদ পানে নন্দিনী রানি সরকার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নন্দিনী রানি সরকার (১৮) মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। সে দুর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে বেড়াতে আসে। নন্দিনীর বাবা একজন অটোচালক । সে এ বছর ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল । নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী আমাদের বাড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সঙ্গে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়। সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সঙ্গে মদ্যপান করে । নন্দিনী অসুস্থ হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।  সে সুস্থ বোধ করলে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দেন। পরবর্তীতে সে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাাতলে রেফার্ড করা হয়। কুষ্টিয়া সদর হাসপাাতলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সে মারা যায় । শৈলকূপা থানার ওসি মাছুম খান সংবাদমাধ্যম কর্মীদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি আরও বলেন এ ব্যাপারে থানায় একটি মামলা  হয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo