• সমগ্র বাংলা

পাবনা-৩ আসন নিয়ে সার্কাস চালাচ্ছেন একজন প্রার্থী : হাসানুল ইসলাম রাজা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা বলেছেন, পাবনা-৩ আসন নিয়ে সার্কাস চালাচ্ছে একজন প্রার্থী ও তার দোসররা। প্রথমে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া, একবার প্রাথমিক মনোনয়ন দেওয়া, আর একবার পত্রিকার নিউজে তাকে গ্রীন সিগন্যাল দেওয়া হচ্ছে। এরকম নানাভাবে তারা প্রতারণা ধোঁকাবাজি করছেন। পাবনা-৩ আসনের মাটি মানুষের অস্তিত্ব নিয়ে খেলা করছেন। তাই সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। 

শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি চারমাথা মোড়ে ৯ নাম্বার ওয়ার্ড বিএনপি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। 

সমাবেশে হাসানুল ইসলাম রাজা আরো বলেন, পাবনা-৩ আসন থেকে বেশ কয়েকজন প্রার্থী ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। ইতিমধ্যেই আপনারা জানেন সুজানগর থেকে একজনকে পাবনা-৩ আসনে এনে তাকে ধানের শীষ দেয়া হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে। চাটমোহরবাসীকে ফাঁকি দিয়ে তাকে নাকি প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু আমি তার আগে থেকেই আহবান জানিয়েছিলাম জাগো পাবনা-৩ এলাকাবাসী জাগো। আমরা বহিরাগত কাউকে প্রার্থী চাইনা। আমরা পাবনা-৩ এর স্থানীয় প্রার্থী চাই। 

সবাইকে সচেতন হওয়ার উদ্বাত্ত আহবান জানিয়ে রাজা বলেন, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি তুহিন সাহেব প্রাথমিক মনোনয়ন আর গ্রিন সিগন্যাল এর নাটক মঞ্ছস্থ করেছেন। তার দোসররা মাদক ব্যবসার সাথে জড়িত। চাঁদাবাজির সাথে জড়িত। তাই আপনারা জেগে উঠুন। ঘরে ঘরে আওযাজ উঠান, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের স্থানীয় প্রার্থী চাই। বহিরাগত কাউকে চাই না। আমি এমপি হলে এমপি হবেন আপনারা। আমার প্রতিশ্রুতি একটাই আমি চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর উপজেলার সকল ধরনের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করে সকল শ্রেণী পেশার মানুষের জীবনে শান্তি প্রতিষ্টা করতে চাই। নিজেদের অস্তিত্ব আর কল্যানের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার পাশে এসে দাঁড়ান। 

হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে এবং চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহরুল ইসলাম মাস্টার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, প্রবীণ বিএনপি নেতা আফসার আলী সহ অনেকে। 

এ সময় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, চাটমোহর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা মোবারক হোসেন, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী ইনু, ছাত্রদল নেতা হাসিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo