• রাজনীতি

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা করবেন না বলে অঙ্গীকার করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের কথা বিবেচনা করে এনসিপির নেতাকর্মীদের প্রতি তিনি দরদি বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান মান্না।

মান্না বলেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারে না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না।’

তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এনসিপির অনেক নেতা।

মান্নার ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ লিখেছেন, ‘ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই। নির্বাচন কমিশনার সাহেব আর কী কী বাহানা দেবেন? নিজেকে আর বিতর্কিত না করে দ্রুত এনসিপিকে শাপলা মার্কা দিন।’

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo