• লিড নিউজ
  • অর্থনীতি

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়লেও প্রতিযোগীদের চেয়ে পিছিয়ে

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিগত এক দশকে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ইতিবাচক হলেও তা এখনও ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে।বাংলাদেশ ভ্রমণ
‎
‎এই সময়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বেড়েছে ৩৫ দশমিক ৮৭ শতাংশ। বিপরীতে প্রতিযোগী দেশ ভিয়েতনাম, পাকিস্তান ও কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বেড়েছে কয়েক গুণ।
‎
‎মার্কিন বাণিজ্য দফতরের আমদানি প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। ২০১৫ সালে বাংলাদেশ থেকে ৫৪০ কোটি ৪৪ লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করেছিল যুক্তরাষ্ট্র। ১০ বছর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৪ কোটি ২৮ লাখ ডলারে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৬ শতাংশ।বাংলাদেশ ভ্রমণ
‎
‎একই সময়ে ভিয়েতনাম থেকে ৪২ এবং পাকিস্তান থেকে ৫১ শতাংশ আমদানি বেড়েছে। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে কম্বোডিয়ার ক্ষেত্রে। দেশটি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানি বেড়েছে ৫৩ শতাংশ।
‎
‎অন্যদিকে, পরিমাণে গত এক দশকে যুক্তরাষ্ট্রে চীনা পোশাকের রফতানি কমেছে ১৮ শতাংশেরও বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যপ্রতি দর বা ইউনিট প্রাইসও কমেছে ৩৪ শতাংশ। বিপরীতে বাংলাদেশের বেড়েছে সাড়ে ৭ শতাংশের মতো।

মন্তব্য (০)





image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

১

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

৫

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

  • company_logo