• রাজনীতি

উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যেন দখল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে: কেন্দ্রীয় যুবদল নেতা পিংকু

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেছেন, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের ক্ষমতা দখল করে অসাম্প্রদায়িক চেতনাকে ভুলুন্ঠিত করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আগামী নির্বাচনে যাতে কোনো উগ্রবাদীগোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে। 

ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়তে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শকে সমুন্নত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তি নয়,  ধানের শীষ প্রতীকে ভোট দিতে সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান তিনি। 

মঙ্গলবার ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন জুয়েল, মাচ্চর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জোয়াদ্দার, আঃ রাজ্জাক মিয়া, শহীদুল ইসলাম মেম্বারসহ স্থানীয় বিএনপি,  যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে রাতে তিনি শহরের আলীপুর এলাকায় বান্ধবপল্লী মন্ডপ পরিদর্শন করেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo