• সমগ্র বাংলা

জামালপুর-৩ আসনে ধানের শীষ’এর মনোনয়ন প্রত্যাশায় মাঠে নামলেন বিএনপির তরুন নেতা সিদ্দিকী শুভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীতা ঘোষণা করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

রবিবার বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রার্থীতা ঘোষণার সময় সিদ্দিকী শুভ বলেন, “দেশের মানুষ এখন তারুণ্যের হাতে দেশ পরিচালনা দেখতে চায়। আমি ছাত্ররাজনীতি থেকে বিএনপির রাজনীতি করছি। দীর্ঘদিন ধরেই জনসেবা করে যাচ্ছি। আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলার আসামি হয়েছি, নানা হুমকি-ধামকিও পেয়েছি। আমার শতভাগ বিশ্বাস, তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন। সাধারণ জনতাও তাই বলছে।


এসময় তিনি আরও বলেন, অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নই হবে তার মূল লক্ষ্য।
আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন আমার একমাত্র লক্ষ্য মেলান্দহ-মাদারগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করা। দারিদ্র্যমুক্ত জীবন গড়ে তোলা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার কাজ। জনগণের কাছ থেকে আমার কোনো কিছু চাওয়ার নেই। তারা আমাকে সুযোগ দিলে প্রতিনিয়ত সমাজ উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। দল ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সংবাদ সম্মেলন শেষে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহুল আমীন, যুবদল নেতা মাসুদ মেম্বার, মিস্টার আলী, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মিশু, সাবেক জেলা ছাত্রদলের নেতা এসএম রমজান আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি উজ্জ্বল আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক আমানুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, মেলান্দহ পৌর যুবদলের সদস্য শাহাদুল্লাহ, মুখলেসুর রহমানসহ স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, ওলামায়ে কেরাম ও নারীসহ সহস্রাধিক মানুষ।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের ৩১ দফা কর্মসূচির লিফলেটও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo