• সমগ্র বাংলা

পাবনার ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় তিন ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর)  ভোর চারটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে প্রায় সহস্রাধিক যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর চারটার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পরে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন। 

‎এদিকে এর প্রায় তিন ঘন্টা পার হলেও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে চরম ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা। 

‎প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোন হাতাহতের ঘটনা দেখা যায়নি। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে তিনি জানান।

‎এই ঘটনায় ভাঙ্গুড়া বড়াল ব্রীজ রেলস্টেশনের বুকিং সহকারী শফিউল ইসলাম বলেন, শুনেছি ট্রেন লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ আছে। তবে বিস্তারিত জানি না। এত বড় ঘটনা তিনি জানেন না কেন জানতে চাইলে তিনি বলেন এটা আমাদের দপ্তরের বিষয় নয়।

‎ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর চারটার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo