ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে অভস্ত্য। পিআর পদ্ধতি জনগনের কাছে গ্রহনযোগ্য নয়।
তিনি বলেন, দেশের মানুষ কোন দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে। সুনির্দিষ্ট ব্যক্তিকে ভোট দিতে চায়। রবিবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে তিনি কথা বলেন।
তিনি আরো বলেন, খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতার অবরোধকে ঘিরে উত্তাল পরিস্থিতি পাহাড়ে ও সমতলে কোন মানুষে- মানুষে প্রভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের প্রভেদ বিশ্বাস করে না। এর আগে মন্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা সহ দলের নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...
নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...
নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...
নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

মন্তব্য (০)