• সমগ্র বাংলা

বিশ্ব নদী রক্ষা দিবস উপলক্ষ্যে পাবনায় আলোচনা সভা ও মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বিশ্ব নদী রক্ষা দিবস উপলক্ষ্যে পাবনার রতনাই নদীর উপর আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চাটমোহর ও আটঘড়িয়া উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত রতনাই নদীর ভবানীপুর ব্রীজের পাশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ব্রীজের উপর মানববন্ধন করেন এলাকাবাসী।

আমাদের নদী আমাদের অস্তিত্ব এ শ্লোগানে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, চলনবিল রক্ষায় আমরা, চিকনাই নদী রক্ষায় আমরা ও রতনাই নদী উদ্ধারে আমরা যৌথ ভাবে এ আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করে।

রতনাই নদী উদ্ধারে আমরা’র আহবায়ক আলহাজ্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মানববন্ধনে চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও ধরা’র কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম, চলনবিল রক্ষায় আমরা’র আহবায়ক ও চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব খলিলুর রহমান, আব্দুল হামিদ হামজু, আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা রতনাইসহ চলনবিলের অন্যান্য নদ নদী দখল দূষণ মুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার এবং ডেমরার স্লুইচগেট অপসারণের জোড় দাবী জানান।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo