• সমগ্র বাংলা

পাবনায় বিএনপি কর্মীর জামায়াতে যোগদান, বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিএনপি’র অর্ধশতাধিক কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর পাবনার চাটমোহর পৌর বিএনপি’র পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। 

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপি’র কর্মী-সমর্থকরা। 

চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মওলানা আব্দুল হামিদ বলেন, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. হোসাইন আহম্মেদ আর প্রধান অতিথি ছিলেন, পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আজগর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সভাপতি মওলানা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমূখ। 

এদিকে জাসায়াতে ইসলমীর এই যোগদান অনুষ্ঠান সত্য নয় বলে দাবি করেছে বিএনপি। বিএনপি’র দাবি বিএনপির কোন কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেননি।

চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, বিভিন্ন অনলাইন গণমাধ্যম ও পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে প্রায় অর্ধশত বিএনপি কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বিএনপি চাটমোহর পৌর শাখার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, এ সংবাদ সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি, যে ১০ জন যোগদান করেছেন, তাদের সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা নেই। বরং তাদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের কর্মী ও সমর্থক রয়েছেন। এটা বিএনপি ও কর্মী-সমর্থকদের মান ক্ষুন্ন করার একটি ষড়যন্ত্র। বিএনপি দৃঢ়ভাবে বলছে, যাচাই বাছাই না করে সংবাদ প্রকাশ করা দায়িত্বহীন আচরণ ও গণমাধ্যমের নীতিবিরুদ্ধ। এই মিথ্যে সংবাদের জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। আমরা মিডিয়াকে অনুরোধ করছি এ ধরণের বিভ্রান্তিকর সংবাদ সংশোধন ও প্রত্যাহারের জন্য। বিএনপি সর্বদা সত্য ও জনগণের পাশে ছিল ও থাকবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত, চালকসহ অটোরিকশা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরা...

image

পাবনায় পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন...

image

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের অংশজনদের সাথে মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অংশীজনদের সাথে প্রকল্পের উপকা...

image

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo