• রাজনীতি

যে আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনীর ফুলগাজী উপজেলার একটি ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসন। এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া।

নতুন করে তার ফুলগাজী উপজেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্তির ফলে ধারণা করা হচ্ছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে ফের প্রার্থিতা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

গতকাল রাতে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়াকে ফুলগাজী সদর ইউনিয়ন কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।

আহ্বায়ক ফখরুল বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন তৃণমূল বিএনপির কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীরা মাঠে একসঙ্গে কাজ করবেন।

তিনি আরও বলেন, খালেদা এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo