• রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে পৃথক সমাবেশ বিক্ষোভ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার বিকালে ইনস্টিটিউট চত্তরে সমা্বেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা। এর আগে একই স্হানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের আরেকটি সংগঠন।এসময় দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেয় তারা।

জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেন জেলা  কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সদর আসনে মনোনিত দলীয় এমপি প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মজিবর রহমান, সদর কমিটির আমির মেহেরাব আলী এবং শহর কমিটির আমির মাওলানা সিরাজুস সালেহীনসহ অন্যান্যরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মাওলানা সোহবার হোসেন, সাধারন সম্পাদক মাওলানা খায়রুজ্জামান, অর্থ সম্পাদক ওসমান গনী, আজিজুল হক, যুব নেতা মাসুদ রানা ও সফিকুল ইসলামসহ অন্যান্যরা।

পিআর পদ্ধতি ছাড়া তারা ত্রয়োদশ নির্বাচন মানবেনা বলে ঘোষনা করেছেন বক্তারা। আওয়ামী লীগের মত জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোষর ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo