• রাজনীতি

পাবনায় বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মী জামায়াত ইসলামে যোগদান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিএনপি পন্থী কর্মী থেকে অর্ধশতাধিক কর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপি পন্থী কর্মী সমর্থকরা।

বাংলাদেশ জামায়াত ইসলামি মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. হোসাইন আহম্মেদ এর সভাপতিত্বে উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলি আজগর।

এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামি চাটমোহর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জামায়াত ইসলামি চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমূখ।

চাটমোহর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হামিদ বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo