• রাজনীতি

‎আ.লীগ-জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না: সারজিস আলম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনকালীন সময় নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি, মৌলিক সংস্কার, গণহত্যায় জড়িতদের বিচার ও গণপরিষদ নির্বাচন না করে, যেকোনো সময়সীমার মধ্যে নির্বাচন করা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হবে।

‎মৌলভীবাজার শহরের একটি রেস্টুরেন্টে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সারজিস আলম এসব কথা বলেন।

‎সারজিস আলম আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন মানুষ দলের প্রতীকের প্রতি অন্ধ না হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে যাতে অংশ নিতে না পারে। এদের বিচার করতে হবে।

‎নির্বাচন কমিশনের সমালোচনা করে সারজিস বলেন, আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন; এটা তাদের ব্যর্থতা।

‎যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার বিষয়ে সারজিস বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এই ঘটনায় প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে।

‎সারজিস আলম জানান, অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে। মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক এবং এ বিষয়ে আলোচনা চলছে।

‎এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রতীম দাশ, এনসিপি মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, প্রথম যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়াসহ অন্যান্যরা।

‎এর আগে সারজিস আলম মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলার চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য (০)





image

যার যার সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ান: নাহি...

নিউজ ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম ব...

image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

  • company_logo