• সমগ্র বাংলা

ফায়ার ফাইটার নুরুল হুদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : টঙ্গীতে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো ফায়ার ফাইটার নুরুল হুদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।  

গার্ড অব অনার প্রদানে নেতৃত্ব দেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। 

জানাজার আগে স্মৃতিচারণ করে বক্তব্য দেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মামুন ও যুবদল নেতা আব্দুস সালাম বিপ্লব প্রমুখ। এছাড়াও জানাজায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

জানাজা শেষে নুরুল হুদাকে বড় ভাই শামছুল হুদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo