ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল স্বপ্ন এবার পূর্ণ হয়নি।
ছয় জাতির প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে খেলায় ফেভারিট পাকিস্তানের মুখোমুখি হয় লাল-সবুজের দল। বাংলাদেশ সরাসরি ২-০ সেটে হেরে ফাইনালে ওঠার সুযোগ হারায়।
প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বাংলাদেশের চেষ্টা যথেষ্ট হয়নি। নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে প্রথম সেটে জয় অর্জন করে পাকিস্তান। দ্বিতীয় সেটে পাকিস্তান ২৭-৫ পয়েন্টে জয় নিশ্চিত করে এবং সেটি নিয়ে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়।
এর আগে গ্রুপ পর্বের শেষ খেলায়ও একই প্রতিপক্ষ পাকিস্তানের কাছে বাংলাদেশ ২-০ সেটে পরাজিত হয়েছিল।
মঙ্গলবার বিকেল ৫টায় বাংলাদেশ ব্রোঞ্জ পদকের জন্য খেলবে। বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দল।
নিউজ ডেস্ক : ইতিহাসে প্রথম কোনো ক্রীড়া সংস্থা হিসেবে ১.২ বি...
স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার সঙ্গে এক মৌসুমের অধ্যায় শেষ করে...
স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...
স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

মন্তব্য (০)