• সমগ্র বাংলা

শার্শায় মটরসাইকেল'র ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, আহত-২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান উল্লাহ শার্শা উপজেলার মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে। তিনি আফিল জুট মিলে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আফ্রিদী (২৮) ও আরোহী মাহমুদুল হাসান (৩০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, ডিউটি শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (যশোর-ল-১৩-৮৬৯১) আহসান উল্লাহকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও বাইসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo