• সমগ্র বাংলা

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম(৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে দোকানে কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
‎
‎নিহত আসাদুল ইসলাম উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খোয়াজ খামার গ্রামের আব্দুল মোতালেব'র ছেলে।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানায়, আসাদুল কয়েক বছর পূর্বে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহোনী বাজারে একটি ওয়ার্কশপের দোকান দেন। রোববার রাতে দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করে।
‎
‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেরুল ইসলাম বলেন, রাতে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo