• জাতীয়

হাসিনা-রেহানার বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলায় আরও ৯ জনের সাক্ষ্যগ্রহণ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা তিনটি পৃথক মামলায় সাক্ষ্য দিয়েছেন আরো ৯ জন।

মামলা তিনটিতে অভিযুক্তের তালিকায় আরও আছেন, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

রোববার ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে পৃথক তিন মামলায় তারা সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেন।

এর মধ্যে শেখ রেহানা, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন চারজন। তারা হলেন- ইস্টার্ন হাউজিংয়ের নির্বাহী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটিভ ডাইরেক্টর শেখ শমসের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান।

আজমিনা সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন চারজন। তারা হলেন-  ইস্টার্ন হাউজিংয়ের নির্বাহী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটিভ ডাইরেক্টর শেখ শমসের আলী, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান।

রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। 

মামলায় টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়।

আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও একই অভিযোগে একই দিনে অপর একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়।

একই অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে একই দিন অন্য একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। মামলায় টিউলিপ রিজওয়ানা ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মন্তব্য (০)





image

৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : রাতের মধ্যে দেশের ৮ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ...

image

জাতীয়তাবাদী রাজনীতি রূপান্তরের কারিগর ছিলেন যাদু মিয়া: তথ...

নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছে...

image

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্...

image

বিমসটেকের দেশগুলোতে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: ...

নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেক...

image

প্রাথমিক শিক্ষায় আসছে ডিজিটাল ডিভাইস, ট্যাব পাবেন শিক্ষকরা

নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষায় ডিজিটাল ব্যবস্থার বিস্তারে শিক...

  • company_logo