ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছে প্রতারক চক্র। দুদক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেফতারও করা হয়েছে।
রোববার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে দুদক চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলাম পরিচয়ে তার নাম ছবি দিয়ে প্রতারণা শুরু হয়েছে। প্রতারক চক্রটি সাবেক কয়েকজন সচিবসহ বিভিন্ন ব্যক্তিকে ফোন করে অভিযোগ/মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করছে। এই প্রতারক চক্র থেকে সবাইকে সর্তক থাকার অনুরোধ জানানো হলো। দুদক কর্মকর্তা পরিচয়ে ফোনকলে কেউ প্রতারিত হবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারণামূলক ফোনকল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কারও কাছ থেকে টাকা চাওয়া হলে কিংবা কোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্যও অনুরোধ করা হলো।
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ কর...
নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছে...
নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভ...
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

মন্তব্য (০)