• সমগ্র বাংলা

পাবনায় চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার ‎চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়ায় গত (৬ সেপ্টেম্বর) শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আপন চাচাতো ভাইদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধে টেটা বিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের একজন নিহত হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. নুরু মন্ডল (২৬) বাদী হয়ে নামীয় ৮ জনসহ অজ্ঞাতনামা ৬/৭ জনকে আসামী করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

উক্ত মামলার প্রেক্ষিতে গত (২০ সেপ্টেম্বর) শনিবার র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. নাজমুল ইসলাম, স্কোয়াড কমান্ডার সিনিঃ এডি হালিউজ্জামান এবং র‌্যাব-১২ সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক এর যৌথ নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানার মধ্য রাজাশন ও উত্তর রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১ ও ৩ নং আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতার মো. আঙ্গুর মন্ডল (২২) ও মো. চন্দন মন্ডল (২৪) আপন দুই ভাই। তারা পাবনা সদর উপজেলার তারাবাড়ীয়া গ্রামের আজিত মন্ডলের ছেলে। গ্রেফতারকৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo