• জাতীয়

‎আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে 'ফ্লো সাইটোমেট্রি' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি)তে শুক্রুবার (১৯ সেপ্টেম্বর) হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রক্তরোগ বিশেষজ্ঞদের জন্য অভিজ্ঞ শিক্ষক ও কারিগরি বিশেষজ্ঞদের অংশগ্রহণে 'ফ্লো সাইটোমেট্রি' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
‎
‎এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ হেমাটোলজিস্টগণ সরাসরি এবং ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে 'ফ্লো সাইটোমেট্রির' মৌলিক ধারণা, বি-সেল লিম্ফোমা ও একাধিক লিম্ফোমার নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়, একিউট লিউকেমিয়া নির্ণয়ের চ্যালেঞ্জ এবং এমআরডি (MRD)-এর নীতি ও সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে আলোচনা করেন।
‎
‎উল্লেখ্য, রক্তের ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ। আমাদের দেশে এ ধরনের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের রোগের চিকিৎসা কেবল কঠিনই নয়, বরং রোগ নির্ণয় করাও চ্যালেঞ্জিং। রক্তের ক্যান্সার প্রাথমিকভাবে নির্ণয়ের পরে তার সঠিক প্রকৃতি নির্ধারন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এএফআইপি এই পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান।
‎
‎এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি'র কমান্ড্যান্ট মেজর জেনারেল নিশাত জুবাইদা। এছাড়াও, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট, এএফআইপি'র ডেপুটি কমান্ড্যান্ট এবং হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক, আর্মি মেডিকেল কোরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান হতে ১১৬ জন রক্তরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

১

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

২

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৩

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৪

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

image

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

৫

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

  • company_logo