• লিড নিউজ
  • জাতীয়

সোলার প্যানেলের মাধ্যমে তৈরি শক্তি গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে না: পরিকল্পনা উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সোলার প্যানেলের মাধ্যমে তৈরি হওয়া শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক অডিটোরিয়ামে এউএপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির অ্যামবার্গ- ওয়েইডেনের যৌথভাবে আয়োজিত সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
‎
‎ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানিতে সাফল্য অর্জনে সরকারের যে লক্ষ্যমাত্রা নিয়েছে তা বাস্তবায়নে পর্যাপ্ত বাজেট নেই। বহুক্ষেত্রেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দিকে আমাদের অর্জন তলানিতে। এ নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ’
‎
‎তিনি বলেন, ‘পরিবেশগত দিক থেকে আমরা ঝুঁকিতে রয়েছি। বহু জেলায় সুপেয় পানির চরম সংকট রয়েছে। নদীগুলোকে পানির আধার হিসেবে ধরা হলেও দূষণের কবলে পড়ে যা জরাজীর্ণ। বুড়িগঙ্গার ন্যায় বহু নদীর পানি শোধন করেও ব্যবহার উপযোগী করা প্রায় অসম্ভব। এমন অবস্থায় বৃষ্টির পানি সংরক্ষণ এবং ব্যবহারে মনোযোগী হতে হবে।’
‎
‎বিমানবন্দরে সেবার মান নিয়ে প্রশ্ন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের একচেটিয়া নিয়ন্ত্রণ
‎পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘ভোলাসহ কয়েকটি গ্যাস কূপ খননের দিকে মনোযোগী হচ্ছে সরকার। এসব কূপে জরিপ কাজ করতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব দিতে চায় সরকার।’ এসময় বাপেক্সের সক্ষমতা না থাকা নিয়েও সমালোচনা করেন তিনি।

মন্তব্য (০)





image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

১

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

২

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৩

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৪

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

image

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

৫

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

  • company_logo