• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার আলাপদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোকা আলাপদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে।


নিহতের স্বজনরা জানান, মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামের মৃত জাহের আলীর ছেলে আক্তার হোসেন ও ওমর ফারুক খোকা শুক্রবার দুপুরে গাছের ডাব পাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই ছুরি নিয়ে একে অপরকে আঘাত করে। আক্তার হোসেন তার ছোট ভাই খোকাকে বুকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার পর থেকে পালিয়ে যায় বড় ভাই আক্তার হোসেন।


সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান খান জানান,
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ভাই আক্তার হোসেন পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo