• লিড নিউজ
  • জাতীয়

‎গণ-অভ্যুত্থানের পরেও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে: ড. ইফতেখারুজ্জামান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ গণ-অভ্যুত্থানের পরেও দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে- এমন উদাহরণ খুবই বিরল। এখনো দলীয়করণ রয়ে গেছে, শুধু রূপ বদলেছে। 
‎
‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি টিআইবির কার্যালয়ে নির্বাচন বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‎
‎ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা- এই তিনটি শক্তি নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। এই তিন শক্তির টানাপড়েনের মধ্য দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়।
‎
‎তিনি বলেন, গত ৫৪ বছর ধরেই দলীয়করণের কারণে দেশ নানামুখী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এসব দুর্বলতাকে মাথায় রেখে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে।
‎
‎একই সঙ্গে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে, সেটিও চিহ্নিত করা জরুরি। এসব বিষয় মাথায় রেখে সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সব কিছু সত্ত্বেও নির্বাচন কমিশন চাইলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।

মন্তব্য (০)





image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

১

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

২

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৩

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৪

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

image

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

৫

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

  • company_logo