ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।
এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন নির্বাচন এবং রোহিঙ্গা মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
রাষ্ট্রদূত ভ্যান বোমেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল এ সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে, নেদারল্যান্ডস সক্রিয়ভাবে এ মিশনকে সমর্থন করবে।’
তিনি বলেন, ‘বর্তমানে অন্যান্য চলমান ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বব্যাপী মনোযোগ অন্যদিকে সরে গেছে। তবে রোহিঙ্গা সংকট আরও বেশি আন্তর্জাতিক মনোযোগের দাবি রাখে।’
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর হলে একটি দেশের গণ...
নিউজ ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজা...
নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারে...
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গ...
নিউজ ডেস্কঃ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প...

মন্তব্য (০)