ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকার জয়ে দুশ্চিন্তা কেটে গেল বাংলাদেশের। টাইগারদের সঙ্গে নিয়েই এশিয়া কাপের সুপার ফোরে চলে গেল শ্রীলংকা ক্রিকেট দল।
টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট খেলেও টানা দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিল আফগানিস্তান ক্রিকেট দল।
শনিবার থেকে শুরু হবে সুপার ফোরের খেলা। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। ২৪ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ২৫ সেপ্টেম্বর সুপার ফোরে বাংলাদেশ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে।
সুপার ফোরের সূচি
১. বাংলাদেশ-শ্রীলংকা, ২০ সেপ্টেম্বর, দুবাই।
২. ভারত-পাকিস্তান, ২১ সেপ্টেম্বর, দুবাই।
৩. পাকিস্তান-শ্রীলংকা, ২৩ সেপ্টেম্বর, আবু ধাবি।
৪. বাংলাদেশ-ভারত, ২৪ সেপ্টেম্বর, দুবাই।
৫. বাংলাদেশ-পাকিস্তান, ২৫ সেপ্টেম্বর, দুবাই।
৬. ভারত-শ্রীলংকা, ২৬ সেপ্টেম্বর, দুবাই।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)