• জাতীয়

‎সৌদি ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। গুরুত্বপূর্ণ এই চুক্তি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
‎
‎বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে।
‎এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে দুই দেশ নিজেদের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে। দুই দেশ একসঙ্গে হামলার জবাব দেবে। আলহামদুলিল্লাহ! আসলে এমন চুক্তি ছাড়া মুসলিম দেশগুলোর আর কোন উপায় নেই।
‎
‎এর আগে, সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ‘ঐতিহাসিক অংশীদারিত্ব’ এবং ‘অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার’ ওপর ভিত্তি করে করা হয়েছে। 
‎
‎হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান, প্রতিরক্ষা চুক্তি সই
‎চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর লক্ষ্য হলো দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। 
‎
‎চুক্তির বিষয়ে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল। এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।

মন্তব্য (০)





image

শ্রমিকদের উসকানিতে পা না দেওয়ার আহ্বান ডিসি ফরিদার

১

‎নিউজ ডেস্কঃ  পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যা...

image

দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ মহড়া শুরু

২

‎নিউজ ডেস্কঃ  দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্ট...

image

আইনে পরিণত হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় অধ...

৩

নিউজ ডেস্ক : বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন এবং সরকারি ক্রয়-সংক্রান...

image

কোম্পানীগঞ্জে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘ...

৪

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়ন...

image

প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব

৫

নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আও...

  • company_logo