• সমগ্র বাংলা

রাণীনগরে প্রশাসনের একহালি সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের একহালি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই সভাগুলো। এদিন উপজেলা পরিষদ সভা কক্ষে প্রথমেই উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এরপর মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা, আসন্ন শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি সভা ও পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথমবারের মতো সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, বিভিন্ন কমিটির সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকৃবন্দ, ছাত্র প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। সম্প্রীতি সমাবেশ শেষে আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে উপজেলার ৪৫টি পূজামন্ডবের প্রত্যকটিতে সরকারের উপহার হিসেবে ৫শত কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সম্প্রীতি সমাবেশে আসন্ন দূর্গাপূজা যেন শান্তি ও উৎসবমুখর পরিবেশে কোন প্রকারের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর পরিবেশে সম্পন্ন হয় সেই লক্ষ্য শতভাগ পূরণ করতে সবাই একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করা হয়। এছাড়া উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হওয়ার আগেই যার যার অবস্থান থেকে সঠিক তথ্য প্রশাসনকে সরবরাহ করে উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি অনুরোধ জানান প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo